Mumbai: দাদার স্টেশনে ভিড়ের সুযোগে মহিলাকে শ্লীলতাহানি, মারধর করে যুবককে জিআরপি-র হাতে তুলে দিল জনতা

হোলির দিন মুম্বইয়ের দাদার স্টেশনে ঘটল শ্লীলতাহানির ঘটনা। শুক্রবার দুপুরে ট্রেন ধরার জন্য ভিড় স্টেশনে দাঁড়িয়ে ছিলেন এক তরুণী।

হোলির দিন মুম্বইয়ের দাদার স্টেশনে (Dadar Station) ঘটল শ্লীলতাহানির ঘটনা। শুক্রবার দুপুরে ট্রেন ধরার জন্য ভিড় স্টেশনে দাঁড়িয়ে ছিলেন এক তরুণী। অভিযোগ, ভিড়ের সুযোগে মহিলার শরীরে অশ্লীলভাবে হাত দেয় এক যুবক। তখনই সে প্রতিবাদ করে। তরুণীর পাশে দাঁড়ায় বেশ কয়েকজন নিত্যযাত্রী। তাঁরা পাল্টা চড়াও হয় অভিযুক্তের ওপর। তাঁকে বেধড়ক মারধর করে উন্মত্ত জনতা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দাদার থানার জিআরপি। তাঁরা গিয়ে অভিযুক্ত যুবককে উদ্ধার করে গ্রেফতার করে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে প্রহৃত যুবক ঝাড়খণ্ডের বাসিন্দা। ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ।

দেখুন পোস্ট

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement