Rohtas Murder Case: রোহতাসে একই পরিবারে দুই মহিলার মৃত্যু, খুনের অভিযোগে গ্রেফতার স্বামী ও ছেলে
হোলির পরেরদিন হাড়হিম কাণ্ড বিহারের রোহতাসে। একই পরিবারের দুই সদস্যের দেহ উদ্ধার হল একটি বাড়ি থেকে। মৃতরা সম্পর্কে মা ও মেয়ে।
হোলির পরেরদিন হাড়হিম কাণ্ড বিহারের রোহতাসে (Rohtas)। তিউরা খুর্দ এলাকায় একই পরিবারের দুই সদস্যের দেহ উদ্ধার হল একটি বাড়ি থেকে। মৃতরা সম্পর্কে মা ও মেয়ে। প্রাথমিকভাবে আত্মঘাতী মনে হলেও ঘটনার তদন্তে নেমে পুলিশের সন্দেহ হয় পরিকল্পিতভাবে তাঁদের খুন করা হয়েছে। আর সেই কারণে ইতিমধ্যেই এক হাতকাটা যুবক সহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। মৃত মহিলার স্বামী ও ছেলেকে আটক করেছে পুলিশ। জানা যাচ্ছে, কোনও এক অজ্ঞাত কারণে নিজের মা-দিদিকে খুন করতে বাবার সঙ্গে যোগসাজস করেছে প্রতিবন্ধী ওই যুবক। যদিও কেন তাঁদের খুন করা হয়েছে তা এখনও জানা যায়নি। মৃতদের গলায় আঘাতের চিহ্ন ও জামাকাপড়ে রক্তের দাগ ছিল। দেহগুলি ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
দেখুন পুলিশের বক্তব্য
Advertisement
সম্পর্কিত খবর
Raja Raghuvanshi Murder Case: রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের দৃশ্য পুনর্নির্মাণ, সোনম-সহ তিন অভিযুক্তকে নিয়ে চেরাপুঞ্জির ঘটনাস্থলে পুলিশ
Haryana Model Murder Case: হরিয়ানায় মডেল খুনে গ্রেফতার প্রেমিক, গলা কেটে হত্যাকে দুর্ঘটনার রূপ দেওয়ার চেষ্টা
UP Shocker: পারিবারিক অশান্তির জেরে গলা কেটে খুন, রাস্তার ধারে স্যুটকেস থেকে উদ্ধার গৃহবধূর দেহ, গ্রেফতার স্বামী-সহ আরও ৫
Mumbai Shocker: বিয়েতে রাজি না হওয়ায় সঙ্গীকে গলা কেটে খুন, গ্রেফতার লিভ ইন পার্টনার
Advertisement
Advertisement
Advertisement