Mumbai: আচমকাই ওয়ার্কশপে থাকা ট্রেনের কামড়ায় লাগল আগুন, ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন, দেখুন ভিডিয়ো
এবার দাঁড়িয়ে থাকা ট্রেনের কামড়ায় লাগল আগুন। শুক্রবার ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের পশ্চিম রেলওয়ের পারেল ওয়ার্কশপে।
এবার দাঁড়িয়ে থাকা ট্রেনের কামড়ায় লাগল আগুন। শুক্রবার ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের পশ্চিম রেলওয়ের (Western Railway) পারেল ওয়ার্কশপে। জানা যাচ্ছে, এদিন বিকেলে ওয়ার্কশপে ওই বগির রক্ষণাবেক্ষণের কাজ চলছিল। সেই সময়ই আচমকা আগুন লাগে। ঘটনাস্থলে ততক্ষণাৎ চলে আসে দমকলের দুটি ইঞ্জিন। তার আগে অবশ্য কর্মীরা ওই জায়গা ছেড়ে বেরিয়ে আসে। ফলে হতাহতের কোনও খবর নেই। এদিকে ঘন্টাখানেকের মধ্যেই অবশ্য আগুন নিয়ন্ত্রণে চলে আসে। যদিও কীভাবে আগুল লাগল সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। পরিস্থিতি স্বাভাবিক হলে ঘটনার তদন্ত হবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
Advertisement
সম্পর্কিত খবর
Mumbai Shocker: বিয়েতে রাজি না হওয়ায় সঙ্গীকে গলা কেটে খুন, গ্রেফতার লিভ ইন পার্টনার
Mumbai: মুম্বইয়ের রাস্তায় ইলেকট্রিক রিক্সোর ধাক্কায় মৃত্যু হল এক প্রৌঢ়ের, গ্রেফতারি এড়াতে থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্তের
Mumbai: মুম্বইয়ে ব্যস্ত রাস্তায় ডাম্পার সজোরে ধাক্কা মারল স্কুটিতে, দুর্ঘটনায় মৃত চার, পুলিশের হেফাজতে অভিযুক্ত চালক
Mumbai: ব্যাবসায় মুনাফা লাভের আশায় ভিনরাজ্যে পাড়ি দিয়ে অপহৃত মুম্বইয়ের ব্যবসায়ী, পুলিশের তৎপরতায় উদ্ধার ব্যক্তি, আটক ৩
Advertisement
Advertisement
Advertisement