Noida Fire: নয়ডায় ডাম্পিং গ্রাউন্ডে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ৫-৬ ঘন্টা পেরোনোর পরেও নিয়ন্ত্রণে আসেনি আগুন, ঘটনাস্থলে দমকল বাহিনী

ভরদুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল নয়ডার সেক্টর ৩২-এ। জানা যাচ্ছে একটি ডাম্পিং গ্রাউন্ডে একাংশে আগুন লাগে।

ভরদুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল নয়ডার সেক্টর ৩২-এ। জানা যাচ্ছে একটি ডাম্পিং গ্রাউন্ডে একাংশে আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের কমপক্ষে ১৫ থেকে ১৬টি ইঞ্জিন রয়েছে। তারপরেও বেলা গড়িয়ে গেলেও আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। জানা যাচ্ছে, এলাকায় এত পরিমাণে বর্জ্য পদার্থ রয়েছে এবং হাওয়া চলার কারণে আগুন দ্রুত এলাকায় ছড়িয়ে পড়ছে। যার ফলে আগুন নেভাতে বেশ বেগ পেতে হচ্ছে দমকল আধিকারিকদের। যদিও এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। এবং আগুন লাগার সঠিক কারণও জানা যায়নি। দমকল আধিকারিকের অভিযোগ, এর আগেও এই জায়গায় আগুন লেগেছিল। যা নেভাতে ৫ থেকে ৬ দিন সময় লেগেছিল। অবৈধভাবে এখানে ডাম্পিং গ্রাউন্ড তৈরি হয়েছে। কর্তৃপক্ষকে এর আগে নিষেধাজ্ঞা জানিয়েও কোনও লাভ হয়নি।

দেখুন ভিডিয়ো

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement