Mumbai: মুম্বইয়ে একটি বিধ্বংসী অগ্নিকাণ্ড, পুড়ে ছাঁই বাড়ির একাংশ, ঘটনাস্থলে দমকল বাহিনী

রবিবাসরীয় বিকেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল মুম্বইয়ের সিপি ট্যাঙ্ক এলাকায়। ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন।

রবিবাসরীয় বিকেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল মুম্বইয়ের (Mumbai) সিপি ট্যাঙ্ক এলাকায়। ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আচমকাই স্থানীয় একটি বাড়ির গ্রাউন্ড ফ্লোর থেকে ধোঁয়া বেরোতে দেখেন তাঁরা। তখনই খবর দেওয়া হয় দমকলে। তবে ধীরে ধীরে ওই আগুন ছড়িয়ে যায় ফার্স্ট ফ্লোরে। তার মধ্যে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে চলে যায়। তাঁরা দ্রুত আগুন নেভানোর কাজ শুরু করে। ওই এলাকায় আশেপাশে একাধিক বাড়ি ও দোকান ছিল। সেগুলিতে যাতে অগ্নিসংযোগ না হয়, তার জন্য দ্রুততার সঙ্গে আগুন নেভানোর কাজ চলে। ফলে কয়েকঘন্টার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে। যদিও এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। প্রাথমিকভাবে মনে করে হচ্ছে যে শর্ট সার্কিটের থেকেই ঘটনাটি ঘটেছে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement