Watch: রাজধানীতে আপত্তিকর মন্তব্যের সাজা, বাইকারকে ধাক্কা মেরে ফেলে দিল চারচাকার চালক (ভাইরাল ভিডিও)

এবার বাইকার গ্রুপের (biker group) সঙ্গে চারচাকার চালকের বচসা। দুই তরফের মধ্য় চলল আপত্তিকর বাক্যবিনিময়।

এবার বাইকার গ্রুপের (biker group)  সঙ্গে চারচাকার চালকের বচসা। দুই তরফের মধ্য় চলল আপত্তিকর  বাক্যবিনিময়। বিষয়টি এই পর্যন্ত এসে মিটে যেতে পারত। তবে তেমনটা ঘটল না। বাইকারের দলটি নিজেদের মতো এগিয়ে চলে গেলেও চারচাকার চালক কিন্তু সহজে ছেড়ে দেওয়ার লোক নয়। গাড়িটি আচমকা গতি বাড়িয়ে এক বাইকারকে ধাক্কা মেরেই উধাও হয়ে গেল। গাড়ির ধাক্কায় ততক্ষণে রাস্তায় ছিটকে পড়েছেন বাইকার। সতীর্থ বাইকাররা সঙ্গে সঙ্গে তাঁরা সাহায্যার্থে এগিয়ে এলেন। ঘটনাটি ঘটেছে দিললির অর্জনগড় মেট্রো স্টেশনের কাছে। গোটা ঘটনার দৃশ্য ইতিমধ্যেই সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

দেখুন ভিডিও

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement