Uttar Pradesh: পরিত্যক্ত জায়গায় পড়ে রয়েছে স্যুটকেস, খুলতেই হাড়হিম করা দৃশ্য দেখল স্থানীয় বাসিন্দারা
শনিবার এক নাবালিকার দেহ উদ্ধার হল উত্তরপ্রদেশের বুলন্দশহর থেকে। জানা যাচ্ছে, পরিত্যক্ত জায়গায় সকাল থেকেই পড়েছিল রহস্যজনক স্যুটকেস।
শনিবার এক নাবালিকার দেহ উদ্ধার হল উত্তরপ্রদেশের বুলন্দশহর (Bulandshahr) থেকে। জানা যাচ্ছে, পরিত্যক্ত জায়গায় সকাল থেকেই পড়েছিল রহস্যজনক স্যুটকেস। স্থানীয় বাসিন্দাদের মধ্যে কয়েকজনের সন্দেহ হওয়ায় পুলিশকে ডাকেন তাঁরা। ঘটনাস্থলে পুলিশ এসে ব্যাগের চেন খুলে দেখে সেখানে একটি বাচ্চা মেয়ের দেহ উদ্ধার হয়। আর তা দেখেই অনেকে আতঙ্কিত হয়ে পড়েন। পুলিশ ইতিমধ্যে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিক তদন্তে দেহে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ফলে তদন্তকারীদের অনুমান, খাবারের সঙ্গে বিষ খাইয়ে খুন করা হয়েছে তাঁকে। গোটা ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ।
দেখুন ভিডিয়ো
Advertisement
সম্পর্কিত খবর
Viral Video: 'এত দানা ভরে দেব যে তোমার বাড়ির লোকও চিনতে পারবে না', পেট্রোল পাম্পের কর্মীকে হুমকি মহিলার
Singur Kidnap Case: বছর চব্বিশের যুবককে অপহরণ, ফিল্মি কায়দায় মুক্তিপণের দাবি, অবশেষে পুলিশের জালে ৪ অভিযুক্ত
Uttar Pradesh: আমরোহা গ্রামে আম্বেদকর ও বুদ্ধমূর্তিকে বিকৃত করা নিয়ে প্রতিবাদ, ৭ সন্দেহভাজনকে গ্রেফতার করল পুলিশ
UP Shocker: ঘরের কাজ করতে গিয়ে কমে গিয়েছে ইনস্টাগ্রামের ২ জন ফলোয়ার, রাগের চোটে স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের স্ত্রীর
Advertisement
Advertisement