Delhi: গলগল করে বেরোচ্ছে আগুন, জ্বলছে একাধিক দোকান, দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা, দেখুন ভিডিয়ো

রবীবাসরীয় সন্ধায় ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল রাজধানী দিল্লিতে। জানা যাচ্ছে শাহদ্বারা জেলার গান্ধীনগর থানা এলাকার একটি দোকানে প্রথমে আগুন লাগে।

রবীবাসরীয় সন্ধায় ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল রাজধানী দিল্লিতে। জানা যাচ্ছে র (Shahdara District) গান্ধীনগর থানা এলাকার একটি দোকানে প্রথমে আগুন লাগে। পরে সেটি পাশ্ববর্তী দোকানগুলিতে ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে দমকল বাহিনী। জানা যাচ্ছে ৪-৫টি ইঞ্জিন ইতিমধ্যেই পৌঁছেছে এলাকায়। যদিও আগুনের তীব্রতা কোনওভাবেই কমাতে পারা যাচ্ছে না। দমকল আধিকারিকরা জানিয়েছেন, হাওয়ার তীব্রতা ও দাহ্য পদার্থ বেশি থাকার জন্য আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে আশেপাশের গোকানগুলিতে। যদিও এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। তবে কী কারণে আগুন লাগল সেই বিষয়ে এখনও কিছুই জানা যাচ্ছে না।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement