Srinagar Fire: সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড শ্রীনগরে, আহত এক দমকল কর্মী, দেখুন ভিডিয়ো
শীতের রাতে ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল শ্রীনগরে। জানা যাচ্ছে, শনিবার রাতে রাজৌরির কাড়ল এলাকায় একটি বাড়িতে সিলিন্ডার ফেটে আগুন লাগে।
শীতের রাতে ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল শ্রীনগরে (Srinagar)। জানা যাচ্ছে, শনিবার রাতে রাজৌরির কাড়ল এলাকায় একটি বাড়িতে সিলিন্ডার ফেটে আগুন লাগে। বাড়ির নীচে একটি খাবারের দোকান ছিল। ফলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে দোকানের সিলিন্ডার ফেটে যাওয়ার কারণেই ঘটনাটি ঘটে। অগ্নিকাণ্ডের খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের দুটি ইঞ্জিন। যদিও এই ঘটনায় আগুন নেভাতে গিয়ে এক দমকলকর্মী আহত হয়েছে বলে খবর। তাঁকে চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। যদিও বাড়ির কোনও সদস্যের হতাহতের খবর নেই।
দেখুন ভিডিয়ো
Advertisement
সম্পর্কিত খবর
Srinagar School Incident: শিক্ষকদের মারের চোটে বমি করে অচেতন তৃতীয় শ্রেণির পড়ুয়া, কাঠগড়ায় স্কুল কর্তৃপক্ষ
Maheshtala: মহেশতলার ঘটনার সঙ্গে রাজ্যের আইন-শৃঙ্খলার কোনও সম্পর্ক নেই, মন্তব্য তৃণমূল নেতা কুণাল ঘোষের
MV WAN HAI 503 Blast Video: বিস্ফোরণে জ্বলছে সিঙ্গাপুরের জাহাজ, আরব সাগরের বুক চিরে উড়ছে ধোঁয়ার কুণ্ডলী, ভয়াবহ ভিডিয়ো
Gas Cylinder Exploded: স্কুলের ক্যান্টিনে আচমকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, আতঙ্কে ছোটাছুটি পড়ুয়াদের
Advertisement
Advertisement