Delhi Fire: উত্তম নগরের একটি কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন

ফের দিল্লিতে ঘটল ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা। জানা যাচ্ছে, বুধবার সন্ধে ৭টা ৫০ নাগাদ উত্তম নগরের বিকাশ নগর এলাকায় একটি কারখানা থেকে আচমকাই ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয়রা।

Fire (Photo Credit: Pixabay)

ফের দিল্লিতে ঘটল ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা। জানা যাচ্ছে, বুধবার সন্ধে ৭টা ৫০ নাগাদ উত্তম নগরের (Uttam Nagar) বিকাশ নগর (Vikas Nagar) এলাকায় একটি কারখানা থেকে আচমকাই ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয়রা। তাঁরাই বিপদ বুঝে দমকলে ফোন করেন। কিছুক্ষণের মধ্যেই লেলিহান শিখা দেখা যায় ওই কারখানা চত্বরে। ঘটনাস্থলে ততক্ষণাৎ চলে আসে দমকলের সাতটি ইঞ্জিন। শুরু হয় আগুন নেভানোর কাজ। তবে কারখানায় দাহ্য পদার্থ বেশি থাকায় আগুনকে নিয়ন্ত্রণে আনতে বেশ সময় লেগে যাচ্ছে। যদিও এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই বলেই জানা গিয়েছে। তবে কীভাবে এই ঘটনাটি ঘটল তা এখনও জানা যাচ্ছে না।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement