Delhi Fire: ইলেকট্রিক বাসে আচমকাই লাগল আগুন, আহত ২ যাত্রী, ঘটনাস্থলে দমকল বাহিনী
চলন্ত বাসে লাগল আগুন। রবিবার ঘটনাটি ঘটেছে দিল্লির ধৌলা কুয়ান এলাকায়। জানা যাচ্ছে, আজাদ নগর থেকে নেহেরু প্লেসে যাওয়ার একটি ইলেকট্রিক বাসে আচমকাই এদিন আগুন লাগে।
চলন্ত বাসে লাগল আগুন। রবিবার ঘটনাটি ঘটেছে দিল্লির ধৌলা কুয়ান (Dhaula Kuan) এলাকায়। জানা যাচ্ছে, আজাদ নগর থেকে নেহেরু প্লেসে যাওয়ার একটি ইলেকট্রিক বাসে আচমকাই এদিন আগুন লাগে। বাসের চালক ধোঁয়া দেখে ততক্ষণাৎ বাসটি থামিয়ে দেয়। তারপর যাত্রীদের সুরক্ষিতভাবে নামানো হয়। ঘটনাস্থলে চলে আসে দমকলের দুটি ইঞ্জিন। জানা যাচ্ছে এই ঘটনায় আহত হয়েছেন দুই যাত্রী। তাঁদের ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশসূত্রে জানা গিয়েছে দিল্লি পরিবহণ বিভাগের অধীনে ছিল এই বাসটি। তবে কীভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Sonia Gandhi Hospitalised: অসুস্থ সোনিয়া, মধ্যরাতে আনা হল হাসপাতালে
Fire In Kolkata: শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, খিদিরপুর বাজারে আগুন, পুড়ে ছাই কমপক্ষে ৪০০ দোকান
Delhi: দিল্লিতে ভোর থেকেই প্রবল ঝড়বৃষ্টি, ইলেকট্রিক তার ছিঁড়ে বিদ্যুতপৃষ্ট হয়ে মৃত্যু ২ যুবক সহ ১ সারমেয়র
Mumbai: মুম্বইয়ে ব্যস্ত রাস্তায় ডাম্পার সজোরে ধাক্কা মারল স্কুটিতে, দুর্ঘটনায় মৃত চার, পুলিশের হেফাজতে অভিযুক্ত চালক
Advertisement
Advertisement
Advertisement