Tirupati: তিরুপতি থেকে শ্রীকালহাস্তি যাওয়ার পথে চলন্ত বাসে আগুন, দাউদাউ করে জ্বলল যাত্রী বোঝাই যান
বেনারস, মথুরা এবং বৃন্দাবন ঘুরতে আসা যাত্রীদের বাসে আগুন লাগার ঘটনার ২৪ ঘণ্টার পার হতে না হতেই তিরুপতি-রেনিগুন্টা জাতীয় সড়কে আরও একটি যাত্রী বোঝাই বাসে আগুন লাগার খবর মিলেছে।
শুক্রবার রাতে মর্মান্তিক এক বাস দুর্ঘটনা ঘটে কুন্দলি-মানেসার-পালওয়াল এক্সপ্রেসওয়েতে। চলন্ত বাসে আগুন লেগে ৮ জনের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন ২৪ জনের বেশি যাত্রী। বেনারস, মথুরা এবং বৃন্দাবন ঘুরতে আসা যাত্রীদের বাসে আগুন লাগার ঘটনার ২৪ ঘণ্টার পার হতে না হতেই তিরুপতি-রেনিগুন্টা জাতীয় সড়কে আরও একটি যাত্রী বোঝাই বাসে আগুন লাগার খবর মিলেছে। তিরুপতি থেকে শ্রীকালহাস্তি যাওয়ার পথে বাসটিতে আগুন লেগে যায়। দাউদাউ করে আগুন জ্বলতে দেখা গিয়েছে বাসে। দমকল কর্মীরা সেই আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। দুর্ঘটনায় আহত কিংবা নিহতের খবর এখনও জানা যায়নি।
চলন্ত বাসে আগুন...
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)