Maharashtra: অমরাবতীতে খাবারের দোকানে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন

ভর সন্ধ্যাবেলায় মহারাষ্ট্রের অমরাবতীতে একটি খাবারের দোকানে ভয়াবহ আগুন লাগল।

ভর সন্ধ্যাবেলায় মহারাষ্ট্রের অমরাবতীতে (Amravati) একটি খাবারের দোকানে ভয়াবহ আগুন লাগল। জানা যাচ্ছে, শুক্রবার সন্ধ্যায় জহর রোডের বল্লভ ভবনে একটি দোকানে আচমকাই আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে দমকলের ১২টি ইঞ্জিন। জানা যাচ্ছে দোকানটি যে বিল্ডিংয়ে ছিল, সেখানে একাধিক জায়গায় খুবই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ফলে দমকল বাহিনীর আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয়। যদিও আগুন কীভাবে লাগল সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর নেই। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলেই খবর।

দেখুন ভিডিয়ো

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement