Telangana Fire: তুলোর গুদামে বিধ্বংসী আগুন, ভষ্মীভূত একাংশ জিনিসপত্র, ঘটনাস্থলে দমকল বাহিনী
বিধ্বংসী অগ্নিকাণ্ড তেলেঙ্গানার খাম্মাম কটন মার্কেটে। বুধবার রাত ৯টা নাগাদ আচমকাই আগুন লাগে মার্কেটের একটি গুদামে।
বিধ্বংসী অগ্নিকাণ্ড তেলেঙ্গানার খাম্মাম কটন মার্কেটে (Khammam Cotton Market)। বুধবার রাত ৯টা নাগাদ আচমকাই আগুন লাগে মার্কেটের একটি গুদামে। সেই সময় ওই গুদামের কর্মীরা ঘটনাস্থলে ছিল। তাঁরাই পুলিশ ও দমকল বিভাগে খবর দেয়। প্রাথমিকভাবে স্থানীয় কর্মীরাই আগুন নেভানোর কাজ ও তুলোর বস্তাগুলি সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়ার কাজ শুরু করে। পরবর্তীকালে পুলিশ এসে তাঁদের সাহায্য করে। এরপর ঘটনাস্থলে দমকল বাহিনী এসে আগুন নেভানোর কাজ শুরু করে। এই ঘটনায় আগুনে পুড়ে ছাঁই কমপক্ষে ১০০টি তুলোর বস্তা। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। কীভাবে আগুন লাগল সেই বিষয়েও এখনও কিছু জানা যায়নি। ঘটনায় হতাহতের কোনও খবর নেই।
দেখুন ভিডিয়ো
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Telangana Engineer Arrested: ১৯ টি জমি, হোটেল, ভুড়িভুড়ি ফ্ল্যাট ও সোনাদানার মালিক, সরকারি কর্মচারীর বাড়িতে হানা দিতেই চক্ষু চড়কগাছ ইডি অফিসারদের
Srinagar School Incident: শিক্ষকদের মারের চোটে বমি করে অচেতন তৃতীয় শ্রেণির পড়ুয়া, কাঠগড়ায় স্কুল কর্তৃপক্ষ
Maheshtala: মহেশতলার ঘটনার সঙ্গে রাজ্যের আইন-শৃঙ্খলার কোনও সম্পর্ক নেই, মন্তব্য তৃণমূল নেতা কুণাল ঘোষের
Telangana: স্থানীয় অনুষ্ঠানে যোগ দিতে এসে বিপত্তি, ইন্দ্রাবতী নদীতে স্নান করতে গিয়ে জলে ডুবে্ মৃত্যু ৬ কিশোরের
Advertisement
Advertisement
Advertisement