Chandigarh: বিলাসবহুল বাড়িতে আচমকাই বোমা হামলা, আতঙ্কিত এলাকাবাসী, তদন্তে চণ্ডীগড় পুলিশ
বুধবার বিকেলে হরিয়ানার চণ্ডীগড়ে আচমকাই বোমা হামলা। জানা যাচ্ছে সেক্টর ১০ এলাকার একটি বাড়িতে ছোড়া হয় হ্যাণ্ড গ্রেনেড।
বুধবার বিকেলে হরিয়ানার চণ্ডীগড়ে (Chandigarh) আচমকাই । জানা যাচ্ছে সেক্টর ১০ এলাকার একটি বাড়িতে ছোড়া হয় হ্যাণ্ড গ্রেনেড। বোমার বিকট আওয়াজে কার্যত কেঁপে ওঠে গোটা এলাকা। পুলিশসূত্রের খবর, কয়েকজন দুষ্কৃতি বাইকে করে এসে এই হামলা চালিয়েছে। হামলা ক্ষতিগ্রস্থ হয়েছে বাড়ির একটি দরজা ও দেওয়ালের কিছুটা অংশ। খবর দিতেই ঘটনাস্থলে চলে আসে স্থানীয় পুলিশ। তবে কে বা কারা এই হামলা চালালো এবং কেনই বা হামলা চালালো সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। স্থানীয় সিসিটিভি ক্যামেরা দেখে দুষ্কৃতিদের খুঁজতে তল্লাশি অভিযান চালিয়েছে পুলিশ। সামনেই বিধানসভা নির্বাচন, তার আগে এই দুষ্কৃতি তাণ্ডব ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
Advertisement
সম্পর্কিত খবর
Doctor Arrested: হাসপাতালে মৃত্যু মা ও সদ্যজাতর, চিকিৎসায় গাফিলতির অভিযোগে গ্রেফতার চিকিৎসক
Mumbai: মুম্বইয়ের রাস্তায় ইলেকট্রিক রিক্সোর ধাক্কায় মৃত্যু হল এক প্রৌঢ়ের, গ্রেফতারি এড়াতে থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্তের
Agnimitra Paul: পুলিশ দিনে দিনে তৃণমূলের ক্যাডারে পরিণত হচ্ছে, বিজেপি দলীয় কার্যালয়ে পুলিশি হানা প্রসঙ্গে মন্তব্য অগ্নিমিত্রা পালের
Hathras Murder: স্কুটিতে চেপে ফিরছিলেন বেশ, আচমকা বিকট শব্দ,মায়ের সামনে গুলিতে ঝাঁঝরা মেয়ে
Advertisement
Advertisement
Advertisement