Mumbai: কান্দিভালীতে ৪ বছরের শিশুকে অপহরণ করে খুন, অভিযুক্তের খোঁজে জারি তল্লাশি অভিযান

শনিবার মুম্বইয়ের কান্দিভালী থেকে উদ্ধার হল বছর চারেকের এক নাবালিকার মৃতদেহ। জানা যাচ্ছে, শুক্রবার রাত থেকেই নিখোঁজ ছিল ওই শিশু।

শনিবার মুম্বইয়ের কান্দিভালী (Kandivali) থেকে উদ্ধার হল বছর চারেকের এক শিশুর মৃতদেহ। জানা যাচ্ছে, শুক্রবার রাত থেকেই নিখোঁজ ছিল ওই শিশু। পরিবারের সদস্যরা খোঁজাখুজির পর অবশেষে দারস্থ হয় পুলিশের। রাতভর তল্লাশি অভিযান চালানো পর অবশেষে এদিন ভোরে নাবালিকার বাড়ি থেকে মাত্র ৩০ মিটার দূর থেকে উদ্ধার হয় মৃতদেহ। এলাকার সিসিটিভি ক্যামেরা দেখা গিয়েছে রাতের অন্ধকারে বাড়ি থেকে নাবালিকাকে অপহরণ করে এক ব্যক্তি। তার কিছুক্ষণ পরেই বাচ্চাটির দেহ বাড়ি থেকে কিছুটা দূরে একটি পরিত্যক্ত জায়গায় ফেলে রেখে পালিয়ে যায়। দেহটি ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। অভিযুক্তের খোঁজে জারি তল্লাশি অভিযান।

দেখুন পোস্ট

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement