Bihar: বিহারে ছুরি হামলা, আহত ৮ জন আরএসএস কর্মী

হনুমান চালিসা পাঠ ও প্রসাদ বিতরণের সময় হামলার ঘটনা ঘটে।

RSS Workers Injured in knife Attack (Photo Credit: X)

নয়াদিল্লি: বৃহস্পতিবার রাতে বিহারের (Bihar) জয়পুরের কর্নি এলাকায় গুরুতর ছুরিকাঘাতের (Knife Attack) ঘটনা ঘটেছে। এতে ৮ জন আহত হয়েছেন। সূত্রে খবর, হনুমান চালিসা পাঠ ও প্রসাদ বিতরণের সময় হামলার ঘটনা ঘটে। পারস্পরিক কথা কাটাকাটির জেরে একপক্ষ অপর পক্ষের লোকজনের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। ঘটনার পর আহতদের জয়পুরের এসএমএস হাসপাতালের ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে। ডিসিপি পশ্চিম অমিত কুমার তাঁর সহকারী নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। স্থানীয় বিধায়ক গোপাল শর্মাও আহতদের খোঁজ খবর নিতে হাসপাতালে পৌঁছেছেন।

আহতরা সবাই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (RSS) এর স্বেচ্ছাসেবক কর্মী বলে জানা গিয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত শুরু করেছে এবং এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। এ ঘটনায় ইতিমধ্যে ৩ জনকে আটক করেছে পুলিশ। দেখুন-

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement