70 Hour Work Week Government Clarification: সপ্তাহে ৭০ ঘণ্টা কাজ, নারায়ণ মূর্তির প্রস্তাব প্রত্যাখ্যান লোকসভায়

তরুণ প্রজন্মকে সপ্তাহে ৭০ ঘণ্টা কাজের কথা বলে বিতর্কে জড়িয়েছেন ইনফোসিস কর্তা নারায়ণ মূর্তি। নারায়ণ মূর্তির প্রস্তাব সংসদে তোলা হলে সরকারের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, এই ধরনের কোন প্রস্তাব বর্তমানে বিবেচনা করা হচ্ছে না।

Narayan Murthy (Photo Credits: Wikimedia Commons)

70 Hour Work Week Government Clarification: সপ্তাহে ৭০ ঘণ্টা কাজ করতে হবে তবেই বাড়বে দেশের সামগ্রিক উৎপাদন। তরুণ প্রজন্মকে সপ্তাহে ৭০ ঘণ্টা কাজের কথা বলে বিতর্কে জড়িয়েছেন ইনফোসিস (Infosys) কর্তা নারায়ণ মূর্তি (Narayana Murthy)। সেই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহল থেকে ব্যবসায়িক মহল চর্চা চলেছে সর্বত্র। নারায়ণ মূর্তির প্রস্তাব সংসদে তোলা হলে সরকারের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, এই ধরনের কোন প্রস্তাব বর্তমানে বিবেচনা করা হচ্ছে না। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান দফতরের তরফে সোমবার বিবৃতি জারি করে জানানো হয়, সরকারের তরফে সপ্তাহে ৭০ ঘণ্টা কাজের প্রস্তাবে অনুমোদন করা হচ্ছে না।

দেখুন টুইট... 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement