Chhattisgarh: ছত্তিশগড়ের বস্তারে নিরাপত্তা বাহিনীর গোপন অভিযান, খতম দুই মহিলা সহ ৭ মাওবাদী

সোমবার গভীর রাতে নারায়ণপুর জেলার আভুজমাদ জঙ্গলে যৌথ অভিযান চালায় জেলা রিজার্ভ গার্ড এবং স্পেশাল টাস্ক ফোর্স।

প্রতীকী ছবি (Photo Credit: X)

ছত্তিশগড়ের (Chhattisgarh) বস্তার এলাকায় নিরাপত্তারক্ষীদের হাতে নিকেশ হল সাত মাওবাদী। সোমবার গভীর রাতে নারায়ণপুর জেলার আভুজমাদ জঙ্গলে যৌথ অভিযান চালায় জেলা রিজার্ভ গার্ড এবং স্পেশাল টাস্ক ফোর্স। মঙ্গলবার ভোর ৬টার দিকে জঙ্গলের মধ্যে দুই পক্ষের গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে ৭ মাওবাদীর। তাঁদের মধ্যে দুজন মহিলা রয়েছে বলে খবর। ঘটনাস্থল থেকে একটি AK-47 রাইফেল সহ একাধিক অস্ত্র এবং বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে কেন্দ্রীয় বাহিনী।

৭ মাওবাদী নিকেশ... 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement