Wall Collapse: হায়দরাবাদে ভারী বৃষ্টির কারণে শিশুসহ ৭ জনের মৃত্যু

হায়দরাবাদে ভারী বৃষ্টির কারণে দেওয়াল ধসে শিশুসহ ৭ জনের মৃত্যু হয়েছে।

Representational Image (Photo Credits: PTI)

নয়াদিল্লি:  হায়দরাবাদে (Hyderabad) ভারী বৃষ্টির কারণে ৭ জনের প্রাণ গেল। পুলিশ সূত্রে খবর, বাচুপল্লী এলাকায় ভারী বৃষ্টির কারণে একটি নির্মাণাধীন ফ্ল্যাটের একটি রিটেইনিং প্রাচীর ধসে চার বছরের শিশু সহ সাতজনের মৃত্যু হয়েছে। নিহতরা ওডিশা ও ছত্তিশগড়ের অভিবাসী শ্রমিক। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে আরও খবর, বুধবার ভোরে ধ্বংসস্তূপের নিচ থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদেহগুলো ময়না তদন্তে পাঠানো হয়েছে।

আরও  পড়ুন : Dog Attack In Noida: লিফটের ভিতরে শিশুকে আক্রমণ পোষ্য কুকুরের,লিফটের সিসিটিভি ফুটেজ ভাইরাল (দেখুন ভিডিও)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement