Covid Cases: দেশে নতুন করে কোভিড-১৯ আক্রান্ত ৬০৫ জন, ৪ জনের মৃত্যু

সরকারী তথ্য অনুসারে, গত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে ৬০৫টি কোভিড-১৯ কেস ধরা পড়েছে, এবং ৪ জনের মৃত্যু হয়েছে।

COVID-19 Virus (Photo Credit: Twitter)

নয়াদিল্লি: দেশে বেড়ে চলেছে করোনা (Coronavirus) আক্রান্তের সংখ্যা। সরকারী তথ্য অনুসারে, গত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে ৬০৫টি কোভিড-১৯ কেস ধরা পড়েছে, এবং  ৪ জনের মৃত্যু হয়েছে। করোনার নতুন উপরূপ JN.1 ভারত সহ অনেক দেশেই তাণ্ডব চালাচ্ছে। আরও পড়ুন: Corona Virus: শীতের কাঁপুনির মাঝে কোভিডের ঝাঁকুনি, দেশে করোনায় দৈনিক আক্রান্ত ৭৫০ উপরেই, ফিরল নিভৃতবাসের নিয়ম

সংক্রমণ এড়াতে কোভিড টাস্ক ফোর্স করোনা পজিটিভ রোগীদের জন্য নয়া নির্দেশিকা জারি করেছে। যাদের কোভিড-১৯ পজেটিভ দেখা দিচ্ছে তাঁদের পাঁচ দিনের আইসোলেশনে রাখা দরকার। সংক্রমিতদের থেকে শারীরিক দূরত্ব বজায় রেখে চলতে হবে। বারবার হাত ধোয়ার অভ্যেস করতে হবে।

দেখুন 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement