Building Collapse in Mumbai: যোগেশ্বরীতে আচমকাই ধসে পড়ল বাড়ি, গুরুতর জখম অনেকে, জারি উদ্ধারকাজ

রবিবাসরীয় সন্ধ্যায় ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল মুম্বইয়ের যোগেশ্বরীতে। একটি একতলা বাড়ির একাংশ আচমকা ভেঙে পড়ল।

রবিবাসরীয় সন্ধ্যায় ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল মুম্বইয়ের যোগেশ্বরীতে (Jogeshwari)। একটি একতলা বাড়ির একাংশ আচমকা ভেঙে পড়ল। আর সেই ধ্বংসস্তুপের নীচে চাপা পড়ে গুরুতর আহত হলেন কমপক্ষে ৫ জন। ইতিমধ্যেই তাঁদের উদ্ধার করা শুরু হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে স্থানীয় প্রশাসন, দমকল বাহিনী। যদিও মৃত্যুর কোনও খবর নেই। আহতদের উদ্ধার স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। যদিও বাড়িটি কীভাবে ভেঙে পড়ল সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

দেখুন এক্স হ্যাণ্ডেলের পোস্ট

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement