Tiruvallur: প্রবল ঝড়ে সেম্বারাম্বাক্কামের ভেঙে পড়ল মাল্টিপ্লেক্সের একাংশ, অল্পের জন্য রক্ষা পেলেন অসংখ্য দর্শক, দেখুন ভিডিয়ো

রবিবার সকাল থেকেই তামিলনাড়ুর বিভিন্ন এলাকায় শুরু হয়েছে প্রবল ঝড়বৃষ্টি। এরমাঝেই তিরুভাল্লুরে ঘটে গেল একটি ভয়ঙ্কর দুর্ঘটনা। সেম্বারাম্বাক্কামে আস্ত একটি মাল্টিপ্লেক্সের একাংশ ভেঙে পড়ল হুড়মুড়িয়ে।

Tiruvallur: প্রবল ঝড়ে সেম্বারাম্বাক্কামের ভেঙে পড়ল মাল্টিপ্লেক্সের একাংশ, অল্পের জন্য রক্ষা পেলেন অসংখ্য দর্শক, দেখুন ভিডিয়ো

রবিবার সকাল থেকেই তামিলনাড়ুর বিভিন্ন এলাকায় শুরু হয়েছে প্রবল ঝড়বৃষ্টি। এরমাঝেই তিরুভাল্লুরে ঘটে গেল একটি ভয়ঙ্কর দুর্ঘটনা। সেম্বারাম্বাক্কামে (Sembarambakkam) আস্ত একটি মাল্টিপ্লেক্সের একাংশ ভেঙে পড়ল হুড়মুড়িয়ে। ঘটনার সময় সিনেমা দেখতে এসেছিলেন অসংখ্য মানুষ। এমনকী পাঁচটি স্ক্রিনে সিনেমাও চলছিল বলে খবর। আচমকাই হলের সামনের অংশ ভেঙে পড়ে। তবে দুর্ঘটনায় হতাহতের কোনও খবর নেই। দর্শকদের নিরাপদ ভাবেই মাল্টিপ্লেক্স থেকে বের করে আনা হয়েছে বলে খবর।

ঝড়ের কারণে ভেঙে পড়ল মাল্টিপ্লেক্স

জানা যাচ্ছে, এদিন বিকেল ৫টার দিকে প্রবল ঝড়বৃষ্টি শুরু হয় সেম্বারাম্বাক্কামে। আর তখনই ওই এলাকায় ইভিপি সন্তোষ সিনেমা নামে একটি মাল্টিপ্লেক্সের একাংশ ভেঙে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আচমকাই হলের সামনের অংশ ভেঙে নীচে ঢুকে যায়। দুর্ঘটনার সময় প্রবল আওয়াজ শুনতে পান দর্শকেরা। তাড়া তড়িঘড়ি বাইরে বেরিয়ে আসতে থাকেন। আটকে থাকা অনেককেই দমকল বাহিনী এসে উদ্ধার করে। তবে সকলেই সুস্থ ও স্বাভাবিক রয়েছে বলে খবর।

দেখুন ভিডিয়ো

ক্ষয়ক্ষতি হয়েছে বিপুল পরিমাণের

এদিকে ঘটনার জেরে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে মাল্টিপ্লেক্সে। নষ্ট হয় স্ক্রিনগুলি। দুর্ঘটনার জেরে আগামী কয়েকদিনের জন্য বাতিল করা হয়েছে সমস্ত শো। যার ফলে বিপুল ক্ষতির সম্মুখীন হয়েছেন মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ।

(The above story first appeared on LatestLY on May 04, 2025 11:14 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).