Tamil Nadu: ভারী বৃষ্টির কারণে আন্নামালাইয়ার পাহাড় থেকে পড়ল পাথরের চাঁই, বাড়ি ভেঙে আহত অনেকে
রবিবার সকাল থেকে তামিলনাড়ুতে জারি ভারী থেকে অতিভারী বৃষ্টি। এই অবস্থায় তিরুভান্নামালাই এলাকার আন্নামালাইয়ার পাহাড় সংলগ্ন এলাকায় ভূমিধস হচ্ছে।
রবিবার সকাল থেকে তামিলনাড়ুতে জারি ভারী থেকে অতিভারী বৃষ্টি। এই অবস্থায় তিরুভান্নামালাই এলাকার আন্নামালাইয়ার পাহাড় (Annamalaiyar Hill) সংলগ্ন এলাকায় ভূমিধস হচ্ছে। রবিবার বিকেলের দিকে এই ধসের কারণে একটি বড়সড় পাথরের চাঁই ভেঙে পড়ল সমতলে। সূত্রের খবর, পাথরটি গড়িয়ে বেশ কয়েক ঘরবাড়ির ওপর দিয়ে যায়। আর সেই কারণে একাধিক হতাহতের খবর পাওয়া যাচ্ছে। কমপক্ষে ৫ থেকে ৭ জন এই দুর্ঘটনার জেরে আটকে পরে রয়েছে বলে অনুমান করা হয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়েছে উদ্ধারকারী দল ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে গিয়েছে। তাঁদের উদ্ধার করার চেষ্টা চলছে, কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের কারণে উদ্ধারকাজে একাধিক বাধা আসছে বলে জানা গিয়েছে।
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Tamil Language: সুপ্রিম কোর্টে তামিলকে সরকারি ভাষা ঘোষণার দাবিতে সরব মুখ্যমন্ত্রী স্ট্যালিন
Bihar Shocker: ডায়ালেসিস চলাকালীন লোডশেডিং, মৃত্যু রোগীর, হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ পরিবারের
Tamil Nadu Temple Food Poisoning: মন্দিরের প্রসাদ থেকে বিষক্রিয়া, হাসপাতালে ১০৮ জন
Chhattisgarh: ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম দুই নকশাল নেতা, এখনও জারি তল্লাশি অভিযান
Advertisement
Advertisement
Advertisement