Kerala Landslide: ওয়ানাডে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৪৪ জন, ২৫০ জনকে উদ্ধার করা হয়েছে

মৃতদের পরিবারকে ২ লক্ষ করে টাকা দেওয়া হবে বলে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জরুরি সাহায্যে হেল্পলাইন নম্বর জারি করা হয়েছে।

43 people were killed (Photo Credit: X)

নয়াদিল্লি: কেরালার ওয়ানাডে (Wayanad) ভারী বৃষ্টিতে ভূমিধসে (Landslide) অন্তত ৪৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু মানুষ। মঙ্গলবার ভোররাতে কেরালার ওয়েনাড জেলার মেপ্পাদির কাছে কয়েকটি পাহাড়ি এলাকায় ব্যাপক ভূমিধস হয়েছে। শতাধিক লোক আটকে পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। তাঁদের উদ্ধার অভিযান চলছে। কেরলের মন্ত্রী এমবি রাজেশ বলেছেন, এখন পর্যন্ত ৪৪ জনের মৃতদেহ পাওয়া গিয়েছে এবং জীবিত ২৫০ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কেরালার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মৃতদের পরিবারকে ২ লক্ষ করে টাকা দেওয়া হবে বলে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জরুরি সাহায্যে হেল্পলাইন নম্বর 9656938689 এবং 8086010833 জারি করা হয়েছে।

দেখুন ভিডিও

দেখুন 

 

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement