Tunnel Collapse in Uttarakhand: টানেলের ভিতরে আটকে পড়া শ্রমিকরা নিরাপদে, পাইপলাইনের মাধ্যেম খাবার ও অক্সিজেন সরবরাহ করা হচ্ছে 

উত্তরাখণ্ডে নির্মীয়মান টানেলে আটকে পড়া ৪০ জন শ্রমিক নিরাপদে রয়েছেন। ওয়াকি-টকির মাধ্যমে শ্রমিকদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয়েছে।

Tunnel Collapse (Photo Credit: X)

দীপাবলির দিন উত্তরাখণ্ডে ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। উত্তরাখণ্ডের উত্তরকাশীতে রবিবার রাতে নির্মীয়মান টানেলের একটি অংশ ভেঙে পড়ে আটকে পড়েন প্রায় ৪০ জন শ্রমিক। ৪ কিলোমিটার দীর্ঘ টানেলের ২০০ মিটার অংশ ভেঙে পড়ে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু হয়। সোমবার উদ্ধারকারীরা আটকে পড়া শ্রমিকদের সঙ্গে যোগাযোগ করতে পেরেছে। সোমবার এক কর্মকর্তা জানিয়েছেন, ওয়াকি-টকির মাধ্যমে শ্রমিকদের সঙ্গে কথা হয়েছে। তারা সকলেই নিরাপদ রয়েছেন। উদ্ধারকারী দল পাইপের মাধ্যমে শ্রমিকদের কাছে খাবার ও অক্সিজেন সরবরাহ করছে।

দেখুন

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement