Chhattisgarh Shocker: হোম ওয়ার্ক না করায় চরম শাস্তি, ৪ বছরের পড়ুয়াকে মেরে গাছে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ শিক্ষিকাদের বিরুদ্ধে
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই ভিডিয়ো। গোটা ঘটনায় স্তম্ভিত হয়ে যান গ্রামের লোকজন।
হোম ওয়ার্ক না করার শাস্তি!চার বছরের পড়ুয়াকে মারধর করে গাছে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ দুই শিক্ষিকার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ছত্তিসগড়ের (Chhattisgarh )সুরজপুরে। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে প্রশাসন। তদন্তের রিপোর্টের উপর ভিত্তি করে উপযুক্ত পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে শিক্ষা দফতর। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে গোটা ঘটনার ভিডিয়ো। অভিযোগ, পড়ুয়া হোম ওয়ার্ক না করায় তাকে মারধর করে দড়িতে বেঁধে গাছে ঝুলিয়ে দেওয়া হয়। স্কুলের কাছেই একটি বাড়ির ছাদ থেকে ওই ঘটনা রেকর্ড করেন স্থানীয় এক যুবক। এরপরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই ভিডিয়ো। গোটা ঘটনায় স্তম্ভিত হয়ে যান গ্রামের লোকজন।
৪ বছরের পড়ুয়াকে মেরে গাছে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ শিক্ষিকাদের বিরুদ্ধে
Advertisement
সম্পর্কিত খবর
Raja Raghuvanshi Murder Case: রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের দৃশ্য পুনর্নির্মাণ, সোনম-সহ তিন অভিযুক্তকে নিয়ে চেরাপুঞ্জির ঘটনাস্থলে পুলিশ
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Kerala Shocker: ৫ ঘণ্টা ধরে রাস্তায় আটকে অ্যাম্বুলেন্স, হাসপাতালের পথে মৃত্যু ৩ বছরের শিশুর
Israel-Iran War: 'মৃত্যু দূত' আছড়ে পড়ছে 'তেহরান ফাঁকা করো', ইজরায়েলের ভয়ে ৩ লক্ষ মানুষকে সরাচ্ছে ইরান, দেখুন ভিডিয়ো
Advertisement
Advertisement
Advertisement