Heart Attack: বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু
যুবক স্বাস্থ্য সচেতন ব্যক্তি ছিলেন এবং তিনি প্রতিদিন ব্যায়ামও করতেন।
নয়াদিল্লি: বন্ধুদের সঙ্গে কথা বলতে বলতে হৃদরোগে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) রেওয়াতে। ৩১ বছর বয়সী মৃত যুবকের নাম প্রকাশ সিং। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, একটি দোকানে প্রকাশ তাঁর চার বন্ধুর সঙ্গে চেয়ারে বসে আছেন, তাঁরা নিজেদের মধ্যে গল্প করছিলেন, হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যায়। চিকিৎসকরা জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত (Heart Attack) হয়ে যুবকের মৃত্যু হয়েছে। যুবকের বন্ধুরা জানিয়েছেন যে প্রকাশ একজন স্বাস্থ্য সচেতন ব্যক্তি এবং তিনি প্রতিদিন ব্যায়াম করতেন। মৃতদেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে। দেখুন-
Advertisement
সম্পর্কিত খবর
Odisha Shocker: নদীতে স্নান করতে গিয়ে বিপত্তি, মহিলাকে টেনে নিয়ে গেল কুমির
Abhishek Banerjee On Pahalgam Issue: পহেলগাঁও জঙ্গি হানার ৫৫ দিন অতিক্রান্ত, কেন এখনও অধরা অভিযুক্তরা? কেন্দ্রীয় সরকারকে নিশানা অভিষেকের
Viral Video: 'এত দানা ভরে দেব যে তোমার বাড়ির লোকও চিনতে পারবে না', পেট্রোল পাম্পের কর্মীকে হুমকি মহিলার
Singur Kidnap Case: বছর চব্বিশের যুবককে অপহরণ, ফিল্মি কায়দায় মুক্তিপণের দাবি, অবশেষে পুলিশের জালে ৪ অভিযুক্ত
Advertisement
Advertisement
Advertisement