Maharashtra: ঋণে জর্জরিত হয়ে নিজের সন্তানকে খুন করে আত্মঘাতী হওয়ার চেষ্টা স্বামী-স্ত্রীর, অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি ১

বন্ধ ঘর থেকে উদ্ধার একই পরিবারের দুই সদস্যের মৃতদেহ। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পিম্পরি-চিঞ্চওয়াড় এলাকায়।

Representative Image (Photo Credit: File)

বন্ধ ঘর থেকে উদ্ধার একই পরিবারের দুই সদস্যের মৃতদেহ। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পিম্পরি-চিঞ্চওয়াড় (Pimpri-Chinchwad) এলাকায়। জানা যাচ্ছে, ওই এলাকার একটি সোসাইটির মধ্যে একটি ফ্ল্যাট থেকে অচৈতন্য অবস্থায় তিনজনকে উদ্ধার করে পুলিশ। এরমধ্যে দুজন ঝুলন্ত অবস্থায় ছিলেন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হলে এক শিশু ও এক মহিলাকে মৃত বলে ঘোষণা করা হয়। তবে পরিবারের কর্তা আহত অবস্থায় আপাতত হাসপাতালে ভর্তি। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, শিশুকে খুন করে স্বামী ও স্ত্রী আত্মঘাতী হতে গিয়েছিলেন। তবে ওই ব্যক্তি বেচে যান। জানা যাচ্ছে, ঋণের দায়ে শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা করছিল ওই ব্যক্তি। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

দেখুন পুলিশের বক্তব্য

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement