Chhattisgarh Encounter: নিরাপত্তারক্ষীদের সঙ্গে তুমুল গুলির লড়াই, ছত্তিশগড়ে খতম ৩ নকশাল
নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ের জেরে খতম হল তিনজন নকশাল। ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের বিজাপুরের মিরতুর পুলিশ স্টেশন এলাকায়।
বিজাপুর: নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ের জেরে খতম (killed) হল তিনজন নকশাল (naxals)। ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের (Chhattisgarh) বিজাপুরের (Bijapur) মিরতুর পুলিশ স্টেশন (Mirtur Police Station) এলাকায়। ঘটনাস্থল (Chhattisgarh Encounter) থেকে অস্ত্রও উদ্ধার হয়েছে।
শনিবার এপ্রসঙ্গে বিজাপুরের পুলিশ সুপার (Bijapur SP) অনজানেয়া ভারসানে (Anjaneya Varshney) জানান, বিজাপুরের মিরতুর পুলিশ স্টেশন এলাকায় নকশাল দমন অভিযান (anti-naxal operation) চালাচ্ছিলেন সিআরপিএফ (CRPF), ডিআরজি (DRG) ও এসটিএফ (STF) জওয়ানরা। সেই সময়ই জঙ্গলে লুকিয়ে থাকা নকশালদের সঙ্গে গুলির লড়াই শুরু হয় তাঁদের। বেশ কিছুক্ষণ গুলির লড়াই চলার পর খতম হয় তিন নকশাল। ঘটনাস্থল থেকে বেশকিছু অস্ত্রও উদ্ধার হয়েছে।
Advertisement
সম্পর্কিত খবর
Haryana Model Murder Case: হরিয়ানায় মডেল খুনে গ্রেফতার প্রেমিক, গলা কেটে হত্যাকে দুর্ঘটনার রূপ দেওয়ার চেষ্টা
Haryana Model Sheetal Killed: হরিয়ানার মডেলের রহস্য মৃত্যু, খাল থেকে তরুণীর গলা কাটা দেহ উদ্ধার
Mumbai Shocker: বিয়েতে রাজি না হওয়ায় সঙ্গীকে গলা কেটে খুন, গ্রেফতার লিভ ইন পার্টনার
Murshidabad: কর্তব্যরত অবস্থায় বচসা, সহকর্মীর গুলিতে মৃত্যু বিএসএফ জওয়ানের, মুর্শিদাবাদে চাঞ্চল্য
Advertisement
Advertisement