Triple Murder in UP: সম্পত্তি নিয়ে বিবাদ, মা, বাবা ও বোনকে কুপিয়ে খুন যুবকের
এরপর সেখান থেকে পালিয়ে যায় সে। ইতিমধ্যেই মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
নয়াদিল্লিঃ সম্পত্তি (Property)নিয়ে পারিবারিক বিবাদের জের। মা, বাবা ও বোনকে খুন (Murder) করল যুবক। হাড়হিম করা ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গাজিপুর জেলায়। ইতিমধ্যেই খুনে মামলা রুজু করা হয়েছে। তবে এখনও অধরা অভিযুক্ত। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের নাম অভয় যাদব। সম্প্রতি নিজের সম্পত্তির কিছু অংশ মেয়ের নামে লিখে দেন অভয়ের বাবা। এতেই খুশি ছিল না অভয়। এই নিয়ে পরিবারে অশান্তি লেগেই ছিল। এদিন বচসা চরমে পৌঁছলে মা, বাবা ও বোনকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে অভয়। এরপর সেখান থেকে পালিয়ে যায় সে। ইতিমধ্যেই মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
সম্পত্তি নিয়ে বিবাদ, মা, বাবা ও বোনকে কুপিয়ে খুন যুবকের
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Gold Price Today: মঙ্গলে অপেক্ষাকৃত সস্তা সোনা, জেনে নিন আজ কিনলে কতটা সাশ্রয় হবে
Raja Raghuvanshi Murder Case: রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের দৃশ্য পুনর্নির্মাণ, সোনম-সহ তিন অভিযুক্তকে নিয়ে চেরাপুঞ্জির ঘটনাস্থলে পুলিশ
Jalpaiguri ATM Robbery: ফিল্মি কায়দায় পর পর এটিএম লুট, ভিনরাজ্য থেকে এসে ৫৫ লক্ষ টাকা চুরি, পুলিশের জালে ৩ দুষ্কৃতি
Haryana Model Murder Case: হরিয়ানায় মডেল খুনে গ্রেফতার প্রেমিক, গলা কেটে হত্যাকে দুর্ঘটনার রূপ দেওয়ার চেষ্টা
Advertisement
Advertisement