Bihar: বিহারের পুলিশ স্টেশন থেকে মদ্যপ অবস্থায় গ্রেফতার ৩ পুলিশকর্মী

থানা থেকে একজন সাব-ইন্সপেক্টর সহ তিন পুলিশকে মদ্যপ অবস্থায় গ্রেফতার (Arrested) করা হয়েছে।

Arrested (Photo Credit: Pixabay)

নয়াদিল্লি: বিহারের (Bihar) কাইমুর জেলার একটি থানা থেকে একজন সাব-ইন্সপেক্টর সহ তিন পুলিশকে মদ্যপ অবস্থায় গ্রেফতার (Arrested) করা হয়েছে। সোমবার এক কর্মকর্তা জানিয়েছেন, গ্রেফতার হওয়া তিন পুলিশকে সোনহান থানায় পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে। অভিযুক্তদের প্রস্রাব ও রক্তের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে জানান ওই কর্মকর্তা। তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বিহারে ২০১৬ সালের এপ্রিল মাসে মদ তৈরি, বক্রি এবং পান নিষিদ্ধ আইন কার্যকর করা হয়।

দেখুন

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement