Delhi: খাটের মধ্যে থেকে উদ্ধার নিখোঁজ মহিলার দেহ, পলাতক স্বামী, তদন্তে নেমেছে দিল্লি পুলিশ

রহস্যজনকভাবে এক মহিলার দেহ উদ্ধার হল দিল্লি থেকে। ডাবরি এলাকায় একটি ঘরের মধ্যে থাকা খাটের ভেতর থেকে উদ্ধার হয় বছর ২৪-এর এক বিবাহিত তরুণীর দেহ।

Representative Image (Photo Credit: File)

রহস্যজনকভাবে এক মহিলার দেহ উদ্ধার হল দিল্লি (Delhi) থেকে। ডাবরি এলাকায় একটি ঘরের মধ্যে থাকা খাটের ভেতর থেকে উদ্ধার হয় বছর ২৪-এর এক বিবাহিত তরুণীর দেহ। শুক্রবার সন্ধ্যায় এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশসূত্রে খবর, ঘটনার পর থেকেই তাঁর স্বামী পলাতক রয়েছে। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। মহিলাটি তাঁর বাপের বাড়ির সঙ্গে শেষবারের জন্য গত ২৯ ডিসেম্বর ফোনের মাধ্যমে যোগাযোগ করেছিলেন। তারপর থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না। অভিযোগ, একাধিকবার ফোন করে যোগাযোগ করতে না পেরে পুলিশের দারস্থ হয়েছিল মৃতার পরিবার। বছর পাঁচেক আগে বিয়ে হয়ছিল তাঁর। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement