Parliament Attack: সংসদে জঙ্গি হামলার ২২ বছর পূর্ণ, শহিদদের শ্রদ্ধা জানালেন নেতারা, দেখুন ভিডিও

২০০১ সালের ১৩ ডিসেম্বর ঘটেছিল ভয়ঙ্কর এক ঘটনা। আজকের দিনেই সংসদ ভবনে হামলা চালিয়েছিল জঙ্গিরা।

Leaders Gathered at the Parliament to Pay Tribute (Photo Credit: ANI)

মুম্বই: সংসদে জঙ্গি হামলার ২২ বছর পূর্ণ হলো। ২০০১ সালের আজকের দিনেই সংসদে হামলা (Parliament Attack) চালায় পাঁচ সশস্ত্র জঙ্গি। নিরাপত্তারক্ষীদের তৎপরতায় সংসদ (Parliament)-এর ভিতরে ঢুকতে ব্যর্থ হয়। প্রতিনিধিদের প্রাণ বাঁচাতে সেদিন শহিদ হয়েছিলেন ৯ জন নিরাপত্তারক্ষী। ঘটনায় অভিযুক্ত মহম্মদ আফজল গুরুকে ভারতীয় আদালত মৃত্যুদণ্ডে দণ্ডিত করে। ২০১৩ সালে ফাঁসি হয় আফজল গুরুর। সেদিনে শহিদ জওয়ানদের (Jawans) শ্রদ্ধা জানাতে (Pay Tribute) আজ সংসদে জড়ো হন লোকসভার স্পিকার ওম বিড়লা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা সহ অন্যান্য নেতারা।

দেখুন 

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement