Uttar Pradesh: কবর খুঁড়ে মৃতদেহর মাথা কাটার অভিযোগ, গ্রেফতার ২ তান্ত্রিক

নিজের মুখেই স্বীকার করে অভিযুক্ত দুই তান্ত্রিক। তাদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে।

প্রতীকী ছবি (File Photo)

নয়াদিল্লিঃ চলতি বছরের জুলাই মাস মারা গিয়েছেন কুয়ারি সইফুরহমান। এ বার তাঁর কবর খুঁড়ে দেহর মাথা কাটার অভিযোগে গ্রেফতার দুই তান্ত্রিক। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বিজনোরে। হালদাউর থানার পুলিশ জানিয়েছে, তন্ত্রসাধনার কাজে ব্যবহার করার জন্যই মৃতদেহর গলা কাটা হয়। পুলিশি জিজ্ঞাসাবাদে অপরাধের কথা নিজের মুখেই স্বীকার করে অভিযুক্ত দুই তান্ত্রিক। তাদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে।

কবর খুঁড়ে মৃতদেহর মাথা কাটার অভিযোগ, গ্রেফতার ২ তান্ত্রিক

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement