Delhi: পুলিশ অফিসারকে ছুরিকাঘাতের অভিযোগে দুই কিশোর সহ চারজন গ্রেফতার
অভিযুক্তরা ছুরিকাঘাতের ঘটনায় নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করেছে।
নয়াদিল্লি: দিল্লির আদর্শ নগর (Adarsh Nagar) এলাকায় একজন পুলিশ অফিসারকে ছুরিকাঘাতের অভিযোগে দুই কিশোর সহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। সূত্রে খবর, গত ১১ এপ্রিল পীর বাবা মাজার ফ্লাইওভারের কাছে কয়েকজন ব্যক্তি সাব-ইন্সপেক্টর প্রেমপাল দিবাকরের পেটে ছুরিকাঘাত করে। তাঁকে একটি পিসিআর ভ্যানে করে শালিমার বাগের ম্যাক্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তিনি এখনও চিকিৎসাধীন রয়েছেন। আদর্শ নগর থানায় একটি মামলা দায়ের করা হয়। আজাদপুরে একাধিক অভিযান চালিয়ে অঙ্কিত ওরফে টোঙ্গরি (১৮) এবং হেমন্ত নেগি (১৮) এবং দুই কিশোরকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তরা ছুরিকাঘাতের ঘটনায় নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করেছে।
পুলিশ অফিসারকে ছুরিকাঘাত
Advertisement
সম্পর্কিত খবর
Mumbai: মুম্বইয়ে ব্যস্ত রাস্তায় ডাম্পার সজোরে ধাক্কা মারল স্কুটিতে, দুর্ঘটনায় মৃত চার, পুলিশের হেফাজতে অভিযুক্ত চালক
Rabindra Nagar: এখনও থমথমে রবীন্দ্রনগর, এলাকায় এলাকায় চলছে রুটমার্চ
Delhi: ভেঙে গুড়িয়ে দেওয়া হল দিল্লিতে স্টেশন সংলগ্ন এলাকার বস্তি, মাথায় হাত বাসিন্দাদের, সমালোচনা বিরোধী শিবিরের
Indore: ইন্দোরে মায়ের হাতে খুন হল একরত্তি, জলের ট্যাঙ্ক থেকে উদ্ধার ৮ মাসের শিশুকন্যা দেহ
Advertisement
Advertisement
Advertisement