Chhattisgarh: ছত্তিশগড়ের জঙ্গলে পুলিশি এনকাউন্টার, খতম ১৬ জন মাওবাদী, বাজেয়াপ্ত একাধিক অস্ত্র

আবারও ছত্তিশগড়ে এনকাউন্টার অভিযান। পুলিশের গুলিতে খতম একাধিক নকশালবাদী।

Maoist, Representational Image (Photo Credit: ANI)

আবারও ছত্তিশগড়ে (Chhattisgarh) অভিযান। পুলিশের গুলিতে খতম একাধিক নকশালবাদী। জানা যাচ্ছে, মঙ্গলবার সকাল থেকে গড়িয়াবন্দের কুলহাটিঘাট গোডমুড (Kulhadighat Godmud) এলাকায় চলে তল্লাশি অভিযান। সেখানেই পুলিশকে লক্ষ্য হামলা চালায় মাওবাদীরা। আর তাতেই মৃত্যু হয় কমপক্ষে ১৬ জনের। তাঁদের ইতিমধ্যেই দেহ উদ্ধার হয়েছে। সেই সঙ্গে বাজেয়াপ্ত হয়েছে একাধিক আগ্নেয়াস্ত্র। জানা যাচ্ছে একে ৪৭, এসএলআর ও আইএনএসএএস উদ্ধার হয়েছে ওই জায়গা থেকে। তবে কোনও পুলিশকর্মীর এই এনকাউন্টারে হতাহত হয়নি বলেই খবর।

দেখুন ভিডিয়ো

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement