Naxalites Surrendered: মাথার দাম ৭০ লক্ষ, অস্ত্রসস্ত্র সমেত আত্মসমর্পণ ১৬ মাওবাদী নেতার

সবমিলিয়ে তাদের মাথার দাম ছিল ৭০ লক্ষ টাকা।

আত্মসমর্পণ ১৬ মাওবাদী নেতার (ছবিঃX)

নয়াদিল্লিঃ ছত্তিশগড়ে (Chhattisgarh)ফের বড় সাফল্য। বুধবার সেখানে অস্ত্রসস্ত্র সমেত আত্মসমর্পণ করল ১৬ মাওবাদী নেতা (Naxalites)। সবমিলিয়ে তাদের মাথার দাম ছিল ৭০ লক্ষ টাকা। ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের নারায়ণপুর জেলায়। নিরাপত্তাবাহিনী সূত্রে খবর, আত্মসমর্পণকারী মাওবাদীরা পিএলজিএ অর্থাৎ পিপলস লিবারেশন গেরিলা আর্মির সদস্য ছিল। এছাড়া আত্মসমর্পণকারীদের মধ্যে সাত জন মহিলা। মাও আদর্শের প্রতি হতাশ হয়েও এই সিদ্ধান্ত বলে জানিয়েছে তারা। উল্লেখ্য, ইতিমধ্যেই নকশাল আত্মসমর্পণ এবং আক্রান্তদের পুনর্বাসন নীতি ২০২৫'-এর অধীনে থাকা নিয়মে কিছু বিশেষ পরিবর্তন এনেছে ছত্তিশগড় সরকার। নয়া নিয়মে আত্মসমর্পণকারী মাওবাদীদের পুনর্বাসন, আর্থিক পুরস্কার, চাকরি এবং আইনি সুরক্ষা প্রদান করার কথা উল্লেখ করা হয়েছে।

মাথার দাম ৭০ লক্ষ, অস্ত্রসস্ত্র সমেত আত্মসমর্পণ ১৬ মাওবাদী নেতার

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement