King Cobra: ময়ূরভঞ্জে বাড়িতে ঢুকে পড়ল ১১ ফুটের কিং কোবরা

কিং কোবরাটির দৈর্ঘ্যে ১১ ফুট এবং ওজন ৬.৭ কিলোগ্রাম।

King Cobra Rescued (Photo Credit: X)

নয়াদিল্লি: মঙ্গলবার সকালে ওড়িশায় (Odisha) ১১ ফুট লম্বা কিং কোবরা (King Cobra) সাপ উদ্ধার হয়েছে। ময়ূরভঞ্জ (Mayurbhanj) জেলার বাংড়া গ্রামের একটি বাড়িতে সাপটি পাওয়া গেছে। সংবাদ সংস্থা এএনআই-এর শেয়ার করা একটি ভিডিওতে দেখা গিয়েছে উদ্ধারকারীরা বিশাল সাপটিকে উদ্ধার করে নিয়ে যাচ্ছেন।

বারিপাদা বন বিভাগের পিঠাবাটা রেঞ্জের রেঞ্জ অফিসার শ্রীকান্ত মোহান্তির জানিয়েছে, কিং কোবরা দৈর্ঘ্যে ১১ ফুট এবং ওজন ৬.৭ কিলোগ্রাম। স্থানীয় পশুচিকিৎসককে দিয়ে পরীক্ষার পরে সাপটিকে বনে ছেড়ে দেওয়া হয়েছে।

উদ্ধারকারীরা বিশাল সাপটিকে উদ্ধার করে নিয়ে যাচ্ছেন- 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement