Delhi: বৃষ্টির মধ্যে বাইরে খেলতে যাওয়ার জন্য বায়না করায় ১০ বছরের ছেলেকে কুপিয়ে খুন বাবার, গ্রেফতার অভিযুক্ত
বাইরে তখন অঝোড়ে বৃষ্টি পড়ছিল। আর সেই বৃষ্টির মধ্যে বাইরে খেলতে যাওয়ার আবদার করছিল বছর দশেকের বাচ্চা ছেলেটি।
বাইরে তখন অঝোড়ে বৃষ্টি পড়ছিল। আর সেই বৃষ্টির মধ্যে বাইরে খেলতে যাওয়ার আবদার করছিল বছর দশেকের বাচ্চা ছেলেটি। আর তাতেই রাগের মাথায় সবজি কাটার ছুরি দিয়ে হামলা করল বাবা। রবিবার সন্ধ্যেয় ঘটনাটি ঘটেছে দিল্লির (Delhi) সাগরপুর এলাকায়। গুরুতর আহত অবস্থায় নাবালককে ঘাতক বাবা নিজেই উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এবং অভিযুক্তকে গ্রেফতারও করা হয়।
দেখুন পোস্ট
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)