Kanpur: দীপাবলিতে আতশবাজি ফাটানোর সময় গলা কেটে ১০ বছরের নাবালকের মৃত্যু
কানপুরে আতশবাজি ফাটানোর সময় কাঁচের টুকরো গলায় বিঁধে ১০ বছরের নাবালকের মৃত্যু।
নয়াদিল্লি: দীপাবলিতে আতশবাজি (Firecracker) ফাটানোর সময় কাঁচের টুকরো গলায় বিঁধে ১০ বছরের নাবালকের মৃত্যু। ঘটনাটি ঘটেছে কানপুরের (Kanpur) দেহাটে। সূত্রে খবর, নাবালক কাঁচের গ্লাসে আতশবাজি রেখে ফাটাচ্ছিল, বাজি ফাটানোর সময় কাঁচের গ্লাসটি ফেটে নাবালকের গলায় এসে পড়ে। তার গলা কেটে গল গল করে রক্ত বেরোতে শুরু করে। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও নাবালকের প্রাণ রক্ষা হয়নি, হাসপাতালে তার মৃত্যু হয়। সন্তানের এভাবে মৃত্যুতে ভেঙে পড়েছেন বাবা-মা ও পরিবার। শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। দেখুন-
Advertisement
সম্পর্কিত খবর
Viral Video: 'এত দানা ভরে দেব যে তোমার বাড়ির লোকও চিনতে পারবে না', পেট্রোল পাম্পের কর্মীকে হুমকি মহিলার
Singur Kidnap Case: বছর চব্বিশের যুবককে অপহরণ, ফিল্মি কায়দায় মুক্তিপণের দাবি, অবশেষে পুলিশের জালে ৪ অভিযুক্ত
Uttar Pradesh: আমরোহা গ্রামে আম্বেদকর ও বুদ্ধমূর্তিকে বিকৃত করা নিয়ে প্রতিবাদ, ৭ সন্দেহভাজনকে গ্রেফতার করল পুলিশ
UP Shocker: ঘরের কাজ করতে গিয়ে কমে গিয়েছে ইনস্টাগ্রামের ২ জন ফলোয়ার, রাগের চোটে স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের স্ত্রীর
Advertisement
Advertisement
Advertisement