Viral Video: নেতার হুমকি? প্রকাশ্যে উর্দি খুলে ফেললেন পুলিশ অফিসার, দেখুন ভিডিয়ো

Take Off Police Uniform (Photo Credit: X)

'পুলিশের পোশাক খুলে নেব'। বিজেপি (BJP)  নেতার এমন হুমকির পর রাগে, ক্ষোভে নিজেই নিজের পুলিশের পোশাক টেনে খুললেন পুলিশের ASI। মধ্যপ্রদেশের (Madhya Pradesh) সিঙ্গারৌলিতে এমনই একটি ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায়। অভিযোগ, ওই ASI-কে হুমকি দেওয়া হয় বিজেপি নেতার তরফে। ওই সিঙ্গারৌলির কোটওয়ালি থানায় গত ২ ফেব্রুয়ারি ওই ঘটনা ঘটে। যার ভিডিয়ো ভাইরাল হতেই তা নিয়ে জোর জল্পনা ছড়ায়। অন্য পুলিশ কর্মীদের সামনে ASI বিনোদ মিশ্রকে বিজেপি নেতা হুমকি দিতেই তিনি তা সহ্য করতে পারেননি। ফলে প্রত্যেকের সামনে প্রকাশ্যে পুলিশের পোশাক খুলে ফেলেন ওই আধিকারিক। যে ঘটনা কোনও সিনেমার চেয়ে কম নয় বলে মন্তব্য করেন অনেকে।

দেখুন ভাইরাল ফুটেজ যেখানে পুলিশ নিজের উর্দি খুলে ফেলেন...

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement