New DGP of Maharashtra: মহারাষ্ট্র পুলিশের নয়া ডিজি-র নাম ঘোষণা, রেশমিকে বদলি করে দায়িত্ব দেওয়া হল সঞ্জয় কুমার বর্মাকে
১৯৯০ সালের ব্যাচের আইপিএস সঞ্জয় কুমার বর্মা। এর আগে তিনি মহারাষ্ট্রের আইন ও প্রযুক্তি বিভাগের ডিজিপি হিসাবে দায়িত্ব পালিন করেছেন।
বিধানসভা ভোটের (Maharashtra Assembly Election 2024) মুখে মহারাষ্ট্র পুলিশের ডিজিকে বদলির নির্দেশ দেয় নির্বাচন কমিশন। সোমবার কমিশনের তরফে নির্দেশ জারি করে জানানো হয়, মহারাষ্ট্র পুলিশের ডিজি রেশমি শুক্লকে (Rashmi Shukla) অবিলম্বে অন্যত্র বদলি করতে হবে। এই সিদ্ধান্তের পরের দিনই মহারাষ্ট্রের নতুন ডিজিপি-র নাম ঘোষণা করল কমিশন। মহারাষ্ট্র পুলিশের নতুন ডিজি হিসাবে নিযুক্ত করা হল আইপিএস সঞ্জয় কুমার বর্মাকে (Sanjay Kumar Verma)। মঙ্গলবার নির্বাচন কমিশনের তরফে বিবৃতি জারি করে মহারাষ্ট্র নয়া ডিজিপি-র নাম ঘোষণা করা হয়েছে। ১৯৯০ সালের ব্যাচের আইপিএস সঞ্জয় কুমার বর্মা। এর আগে তিনি মহারাষ্ট্রের আইন ও প্রযুক্তি বিভাগের ডিজিপি হিসাবে দায়িত্ব পালিন করেছেন।
মহারাষ্ট্র পুলিশের নয়া ডিজিপি সঞ্জয় কুমার বর্মা...
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Raja Raghuvanshi Murder Case: রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের দৃশ্য পুনর্নির্মাণ, সোনম-সহ তিন অভিযুক্তকে নিয়ে চেরাপুঞ্জির ঘটনাস্থলে পুলিশ
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Kerala Shocker: ৫ ঘণ্টা ধরে রাস্তায় আটকে অ্যাম্বুলেন্স, হাসপাতালের পথে মৃত্যু ৩ বছরের শিশুর
Israel-Iran War: 'মৃত্যু দূত' আছড়ে পড়ছে 'তেহরান ফাঁকা করো', ইজরায়েলের ভয়ে ৩ লক্ষ মানুষকে সরাচ্ছে ইরান, দেখুন ভিডিয়ো
Advertisement
Advertisement
Advertisement