Gujarat Flood: বন্যাবিধ্বস্ত গুজরাটে চলছে উদ্ধারকাজ, দ্বারকা থেকে ৯৫ জনকে উদ্ধার করল এনডিআরএফ
টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি গুজরাটের বিভিন্ন এলাকায়। আমেদাবাদ, সুরাট, জামনগর. দ্বারকা, সৌরাষ্ট্র সহ একাধিক এলাকায় জলস্তর অনেকটাই বেড়েছে।
টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি গুজরাটের বিভিন্ন এলাকায়। আমেদাবাদ, সুরাট, জামনগর. দ্বারকা, সৌরাষ্ট্র সহ একাধিক এলাকায় জলস্তর অনেকটাই বেড়েছে। নীচু এলাকাগুলিতে দ্রুত জল ঢুকে যাওয়ার কারণে একাধিক মানুষ ঘরছাড়া হয়ে গিয়েছেন। বন্যা পরিস্থিতি হওয়ার কারণে ইতিমধ্যে ৯ জনের মৃত্যু হয়েছে বলে খবর। অন্যদিকে এনডিআরএফের সদস্যরা উদ্ধারকাজ শুরু করেছে। জানা যাচ্ছে দেবভূমি দ্বারকা (Devbhumi Dwarka) থেকেই বিগত ২ দিনে কমপক্ষে ৯৫ জনকে উদ্ধার করেছে তাঁরা। এনডিআরএফের এক সদস্য জানিয়েছেন,"সকালের পাশাপাশি রাতেও মানুষজনদের উদ্ধার করা হচ্ছে। এখনও অপারেশন চালু রয়েছে। রাতের দিকে অসুবিধা বেশি হচ্ছে। রবার বোট থাকার কারণে বিপদজ্জনক জায়গায় বেশি যাওয়া যাচ্ছে না। কিন্তু তারপরেও টিমের সদস্যরা উদ্ধারকাজ জারি রেখেছে"।
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Gujrat Former CM Vijay Rupani Last Rites: আজ রাজকোটে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানির শেষকৃত্য, রাজ্যজুড়ে একদিনের রাষ্ট্রীয় শোকপালন
Vijay Rupani: বিমান দুর্ঘটনার তিন দিন পর শনাক্ত বিজয় রূপাণীর ঝলসানো দেহ, DNA পরীক্ষায় আরও ৩২ জনকে চেনা গেল
Bareilly: বৈধ ভিসা থাকা সত্ত্বেও ভুয়ো আধার কার্ড, রেশন কার্ড বানিয়ে বিপাকে পাক মহিলা, তদন্ত শুরু করেছে পুলিশ
Donald Trump: ইরানকে ধ্বংসের চরম হুমকি ট্রাম্পের, মার্কিন প্রেসিডেন্টকে পাত্তা না দিয়েই যুদ্ধে মরিয়া ইজরায়েল!
Advertisement
Advertisement
Advertisement