NCW Issues Notice To Uber India: মহিলা হেনস্থার ঘটনায় উবের ইন্ডিয়াকে নোটিশ দিল্লি মহিলা কমিশনের

ঘটনার জেরে পুলিশে দায়ের হয়েছে অভিযোগ

মহিলা সাংবাদিককে হেনস্থার ঘটনায় উবের ইন্ডিয়াকে নোটিশ পাঠালেন দিল্লি কমিশন ফর ওমেনের প্রধান স্বাতী মালিওয়াল।  বৃহষ্পতিবার একটি  টুইট করে বিষয়টি জানিয়েছেন তিনি। এক মহিলা উবের বুক করে এনএফসি থেকে মালব্যনগর যাওয়ার পথে তার সঙ্গে অভব্য আচরন করে গাড়ির চালক। তাকে মানা করা হলেও বিষয়টি বাড়াবাড়ি হওয়ায় টুইটের মাধ্যমে বিষয়টি সবার গোচরে আনার চেষ্টা করে অভিযোগকারিনী।

টুইটের পরই বিষয়টি ভাইরাল হয়ে যায়, নজরে আসে মহিলা কমিশনের। তারপর থেকে বিষয়টি নিয়ে নড়েচড়ে  বসে মহিলা কমিশন। অভিযোগও জানানো হয় দিল্লি পুলিশে। অভিযুক্তের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের হয়েছে।

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement