NCP: শরদ পাওয়ারকে প্রাণ নাশের হুমকি, মুম্বই পুলিশে অভিযোগ দায়ের মেয়ে সুপ্রিয়া সুলের

ফাইল ফটো (Photo Credits: Facebook)

শরদ পাওয়ারকে প্রাণনাশের হুমকি। এনসিপি এমপি সুপ্রিয়া  সুলে দেখা করলেন মুম্বই পুলিশ কমিশনারের সঙ্গে। এনসিপি প্রেসিডেন্ট  শরদ পাওয়ারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।সেই সূত্রেই মুম্বই পুলিশ কমিশনারের কাছে অভিযোগ দায়ের করেন তাঁর মেয়ে তথা এনসিপি এমপি সুপ্রিয়া সুলে।

শুক্রবার শরদ পাওয়ারকে সোশ্যাল মিডিয়ায় প্রাণ নাশের হুমকি দেওয়া হয়।সেই খবর পাওয়া মাত্রই দলের অন্যান্য সদস্যদের নিয়ে পুলিশ কমিশনারের অফিসে হাজির হন মেয়ে সুপ্রিয়া সুলে।

সোশ্যাল মিডিয়ায় তাকে উদ্দেশ্য করে লেখা হয়, যে 'দাভোলকরের মতন তাঁকেও প্রাণ নাশ করা হবে'।অভিযোগ পাওয়ার পরে তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement