Navjot Singh Sidhu: কৃষক আন্দোলনের সমর্থনে বাড়িতে কালো পতাকা টাঙালেন সিধু, বার্তা অমরিন্দকে (ভিডিও)

পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের সঙ্গে কংগ্রেস নেতা নভোজৎ সিং সিধুর প্রকাশ্য বিবাদটা দীর্ঘদিনের। অমরিন্দর সিংয়ের জন্য রাজনীতির পিচে ব্যাকফুটে সিধু। আর এবার অমরিন্দর সিং আন্দোলনরত কৃষকদের বিরুদ্ধে মুখ খোলায়, সিধু করলেন উল্টো কাজ।

সিধু। (Photo Credits: IANS)

পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের সঙ্গে কংগ্রেস নেতা নভজোৎ সিং সিধু (Navjot Singh Sidhu)- র প্রকাশ্য বিবাদটা দীর্ঘদিনের। অমরিন্দর সিংয়ের জন্য রাজনীতির পিচে ব্যাকফুটে সিধু। আর এবার অমরিন্দর সিং আন্দোলনরত কৃষকদের বিরুদ্ধে মুখ খোলায়, সিধু করলেন উল্টো কাজ। তিনটি কৃষি বিলের বিরোধিতায় নামা কৃষকদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়ে পাতিয়ালায় নিজের বাড়ির ছাদে কালো পতাকা টাঙালেন সিধু। বললেন, প্র্যত্যেক পঞ্জাববাসীর উচিত কৃষক আন্দোলনের পাশে দাঁড়ানো। আগামিকাল, ২৬ মে কৃষক আন্দোলনের ৬ মাস পূর্তি হতে চলেছে।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement