PM Modi Odisha Visit: তিন দিনের ওড়িশা সফরে মোদী, ভূবনেশ্বরে প্রধানমন্ত্রীর রোড শো'য়ে বিপুল জনতা

বিকেলে ভূবনেশ্বর পৌঁছে রাজ্যবাসীর জন্যে রোড শো করলেন মোদী। নমোর দর্শন নেওয়ার জন্যে রাস্তার ধারে এদিন জড়ো হয়েছিলেন বিপুল সংখ্যক মানুষ।

PM Modi Roadshow in Bhubaneswar (Photo Credits: ANI)

PM Modi Odisha Visit: তিন দিনের ওড়িশা সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। ওড়িশায় বার্ষিক সর্বভারতীয় মহাপরিচালক এবং পুলিশ মহাপরিদর্শকদের সম্মেলনে যোগ দিতে শুক্রবার ভূবনেশ্বর পৌঁছেছেন মোদী। সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah)। প্রধানমন্ত্রী এবং শাহকে স্বাগত জানাতে সকাল থেকে ওড়িশায় (Odisha) যেন সাজো সাজো রব। নমো পৌঁছানোর আগেই তাঁকে বালির ভাস্কর্যে স্বাগত জানিয়েছেন বালুশিল্পী সুদর্শন পট্টনায়ক। পুরীর সমুদ্র সৈকতে ফুটিয়ে তুলেছিলেন প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর মুখ। বিকেলে ভূবনেশ্বর পৌঁছে রাজ্যবাসীর জন্যে রোড শো করলেন মোদী। নমোর দর্শন নেওয়ার জন্যে রাস্তার ধারে এদিন জড়ো হয়েছিলেন বিপুল সংখ্যক মানুষ। উচ্ছ্বসিত জনতা পুষ্পবৃষ্টির মধ্যে দিয়ে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রীকে।

ভূবনেশ্বরে মোদীর রোড শো... 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement