Hathras Stampede: হাথরস পদপিষ্টকাণ্ডে বাড়ছে মৃতের সংখ্যা, লোকসভায় ভাষণ থামিয়ে শোকপ্রকাশ মোদীর
সরকারি তথ্য অনুযায়ী, হাথরসে পদপিষ্ট হয়ে ৫০-৬০ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে অধিকাংশই মহিলা এবং শিশু। ঘটনায় আহতের সংখ্যা শতাধিক ছাড়িয়েছে।
উত্তরপ্রদেশের (Uttar Pradesh) হাথরসে (Hathras) ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে বেঘোরে প্রাণ হারালেন বহু মানুষ। জানা যাচ্ছে, মঙ্গলবার রতিভানপুরে একটি ধর্মীয় অনুষ্ঠান চলছিল। আর সেই অনুষ্ঠান শেষে আচমকা তুমুল বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়। দূর দূর থেকে আসা ভক্তরা হুড়োহুড়ি শুরু করে। সরকারি তথ্য অনুযায়ী, হাথরসে পদপিষ্ট হয়ে ৫০-৬০ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে অধিকাংশই মহিলা এবং শিশু। ঘটনায় আহতের সংখ্যা শতাধিক ছাড়িয়েছে। এদিন লোকসভায় নিজের ভাষণের থামিয়ে হাথরসের দুর্ঘটনা নিয়ে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি। মোদী জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের সহায়তায় উত্তরপ্রদেশ সরকার উদ্ধার কাজ চালাচ্ছে।
দেখুন...
Tags
Advertisement
সম্পর্কিত খবর
PM Narendra Modi: সাইপ্রাসের ফার্স্ট লেডিকে রূপোর ক্লাচ উপহার মোদীর, কোথায় কীভাবে তৈরি এই পার্স জানেন?
PM Narendra Modi In Canada: তলানিতে ভারত-কানাডা কূটনৈতিক সম্পর্ক, সব ভুলে ক্যালগেরিতে পৌঁছলেন মোদী
Rabindranath Tagore Home Vandalised in Bangladesh: বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ভাঙচুর ঘিরে বিজেপির বিক্ষিভ মিছিল, কলকাতায় ওপার বাংলার উপদূতাবাসে বৈঠক অগ্নিমিত্রাদের
Hathras Murder: স্কুটিতে চেপে ফিরছিলেন বেশ, আচমকা বিকট শব্দ,মায়ের সামনে গুলিতে ঝাঁঝরা মেয়ে
Advertisement
Advertisement
Advertisement