Murder: ছুড়ি, কুঠার, লোহার পাইপ দিয়ে আঘাত, প্রাক্তন সেনা অফিসারকে খুনের দায়ে গ্রেফতার উকিল ও তাঁর ছেলে

ছুড়ি, কুঠার, লোহার পাইপ দিয়ে আঘাত করা হয় প্রাক্তন সেনা অফিসারকে। ইতিমধ্যেই তাঁদের গ্রেফতার করেছে পুলিশ। কী কারণে খুন তা খতিয়ে দেখছে পুলিশ।

নাগপুরঃ প্রাক্তন সেনা অফিসারকে খুনের অভিযোগ উঠল এক উকিল (Lawyer) ও তাঁর ছেলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নাগপুরে (Nagpur) । মৃতের নাম হরিশ দিবাকর কারাডে। বয়স ৬০। নাগপুরের হাডকো কলোনীর বাসিন্দা মধুকর ওয়াসনিকের (৫৬) বাড়িতে তাঁর প্রায়ই আসা যাওয়া লেগে থাকত। সোমবার সন্ধ্যায় সেখানেই গিয়েছিলেন তিনি। হঠাৎ বচসায় জড়ান মৃত অফিসার ও ধৃত উকিল। এরপরই উকিল মধুকর ওয়াসনিক ও তাঁর ২৩ বছরের ছেলে অশ্বিন মিলে হরিশ দিবাকরকে খুন করেন । ছুড়ি, কুঠার, লোহার পাইপ দিয়ে আঘাত করা হয় প্রাক্তন সেনা অফিসারকে। ইতিমধ্যেই তাঁদের গ্রেফতার করেছে পুলিশ। কী কারণে খুন তা খতিয়ে দেখছে পুলিশ।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement